ধমকিয়ে-পিটিয়ে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সংবাদদাতা

এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধমকিয়ে ও পিটিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। কিন্তু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতায় টিকে থাকতে হলে ভালো কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।
বুধবার (৩ জুন) বিকালে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, বিগত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু এবারের নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। এ নির্বাচনে জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। এখন আমরা দম নিয়ে নিঃশ্বাস নিতে পারি।
বিএনপির মহাসচিব বলেন, আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ২৪র গণঅভ্যুত্থান কোনটিই ভুলে যাওয়ার মতো নয়। কারণ এগুলোর মধ্য দিয়েই কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি।
অভিভাবকদের তিনি বলেন, আপনাদের ছেলে-মেয়েদের সাধারণ শিক্ষার দিকে গুরুত্ব না দিয়ে দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা দিন। সাধারণ শিক্ষায় এমএ পাশ করেও এখন চাকরি পাওয়া যায় না।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতায় এসেছি মানে আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। আপনারা দৃষ্টান্তমূলক কাজ করুন। ভালো কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করুন। তাহলে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ ঠাকুরগাঁও জেলা বিএনপির শীর্ষ নেতারা।