শিরোনাম

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের অনুরোধ: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের অনুরোধ: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান বর্তমানে চাপে রয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নিতে চাইছে। তিনি লিখেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা ‘পতনের মধ্যে’ রয়েছে এবং যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে সহায়তা চায়।

পোস্টে ট্রাম্প আরও বলেন, ইরান তাদের অভ্যন্তরীণ নেতৃত্বের পরিস্থিতি পুনর্গঠনের চেষ্টা করছে এবং তার বিশ্বাস, তারা শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবে।

তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনায় প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা

/এমআর/