শিরোনাম

সারজিসের মূত্রনালীতে অপারেশনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
সারজিসের মূত্রনালীতে অপারেশনের সিদ্ধান্ত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মূত্রনালিতে পাথর হয়েছে। এ অবস্থায় তার সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এ তথ্য জানিয়েছেন এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।

তিনি বলেন, হঠাৎ পেট ব্যথা অনুভব করলে আজ বিকেল পৌনে ৩টার দিকে সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে। ভাইয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

/এসবি/