জিসিসি সম্মেলন ঐক্যবদ্ধ অবস্থানের প্রতিচ্ছবি: কাতারের আমির
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২০: ৫৬

জিসিসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ জেদ্দায় পৌঁছেছেন। ছবি: টিআরটি
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত উপসাগরীয় শীর্ষ সম্মেলনকে আঞ্চলিক ঐক্যের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, এই সম্মেলন বর্তমান সংকটময় পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর অভিন্ন অবস্থানকে তুলে ধরেছে এবং পারস্পরিক সমন্বয় ও পরামর্শ জোরদারের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কাতারের আমির আরও উল্লেখ করেন, এই ধরনের বৈঠক কূটনৈতিক পথকে শক্তিশালী করে, আঞ্চলিক নিরাপত্তা ও জনগণের স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করে এবং উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দেশগুলোর সক্রিয় ভূমিকা বাড়ায়।
জেদ্দায় অনুষ্ঠিত এই বৈঠকে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পায়। প্রথমত, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার উপায় খোঁজা, এবং দ্বিতীয়ত, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) দেশগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় আরও দৃঢ় করতে একটি সমন্বিত কৌশল প্রণয়ন।
ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলের কিছু দেশ অন্যদের তুলনায় বেশি চাপের মুখে পড়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ইরানের হামলার সবচেয়ে বেশি প্রভাব সহ্য করেছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।
এমন প্রেক্ষাপটে জিসিসি নেতারা জেদ্দায় একত্রিত হন। তবে বৈঠকটি ছিল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত, বিশেষ করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে আঞ্চলিক সমীকরণ নতুন করে আলোচনায় উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, এই সম্মেলন থেকে তাৎক্ষণিক কোনো বড় সিদ্ধান্ত না এলেও, উপসাগরীয় দেশগুলোর মধ্যে ঐক্যের বার্তা এবং কূটনৈতিক সমাধানের প্রতি জোর পদক্ষেপের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করতে পারে।
সূত্র: আল জাজিরা

/এমআর/