শিরোনাম

প্রিজনভ্যান দুর্ঘটনায় ঘাড়ে আঘাত পেয়েছেন পলক

আদালত প্রতিবেদক
প্রিজনভ্যান দুর্ঘটনায় ঘাড়ে আঘাত পেয়েছেন পলক
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

আদালতে আনার সময় প্রিজন ভ্যান দুর্ঘটনায় ঘাড়ে আঘাত পেয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে পলকসহ ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এজলাসে ওঠানোর সময় আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গে কথা বলেন জুনাইদ আহমেদ পলক। সেখানেই ঘাড়ে ব্যথা পাওয়ার কথা জানান। এজন্য এমআরআই করা প্রয়োজন এবং এ বিষয়ে তাকে আদালতে আবেদন করতে বলেন।

মোহাম্মদপুর থানার হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য পলককে আদালতে আনা হয়। আসামীপক্ষের আইনজীবী ডিসচার্জ শুনানির জন্য সময়ের আবেদন করলে আদালত মঞ্জুর করে পরবর্তী মাসের ২১ মে দিন ধার্য করেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

/জেএইচ/