হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯: ৩৭

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে ইরানি বাহিনীর গুলিবর্ষণের গুরুতর অভিযোগে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। শনিবার (১৮ এপ্রিল) হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি বাণিজ্যিক জাহাজে ইরানি গানবোট থেকে গুলি চালানোর খবর পাওয়া যায়।
এর আগে 'ভাগ্য লক্ষ্মী' নামক একটি জাহাজের নাবিকেরা ইরানি নৌবাহিনীর সাথে তাদের কথোপকথনের তথ্য প্রকাশ করেন। এই ঘটনার প্রেক্ষিতে নয়াদিল্লি ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার না করায় তারা হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আইআরজিসি সতর্ক করে দিয়েছে, এখন থেকে এ প্রণালির দিকে এগিয়ে আসা যেকোনো নৌযানকে শত্রুর সহযোগী হিসেবে বিবেচনা করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এ পথটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল এবং বন্ধ হওয়ার আগে অন্তত এক ডজন জাহাজ নিরাপদে এটি অতিক্রম করেছিল।
সূত্র: আল জাজিরা

/এমএকে/