মেসির জোড়া গোলে জিতলো মায়ামি

মেসির জোড়া গোলে জিতলো মায়ামি
সিটিজেন ডেস্ক

হ্যাভিয়ের মাসচেরানোর আকস্মিক পদত্যাগের পর ইন্টার মায়ামির ডাগ আউটে দাঁড়িয়েই জয়ের স্বাদ পেলেন নতুন প্রধান কোচ গুইলেরমো হোয়োস। শনিবার (১৮ এপ্রিল) কলোরাডো র্যাপিডসকে ৩-২ গোলে হারিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল ফ্লোরিডার ক্লাবটি।
দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক লিওনেল মেসি। তার জোড়া গোলে ভর করে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করেছে মায়ামি। এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এমএলএস স্ট্যান্ডিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। লস অ্যাঞ্জেলস এফসির কাছে হার দিয়ে মৌসুম শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।
ম্যাচের ১৩তম মিনিটে জোশ অ্যাতেনসিও ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মায়ামি। এ পেনাল্টি থেকে স্পট কিকে প্রথম গোলটি করেন মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে মাতেও সিলভেত্তির ক্রস থেকে বার্তেরামের হেডে স্কোরলাইন ২-০ হয়। তবে দ্বিতীয়ার্ধে রাফায়েল নাভারো ও বদলি নামা ড্যারেন ইয়াপির গোলে সমতায় ফেরে কলোরাডো। এরপর ৭৯তম মিনিটে আসে সেই জাদুকরী মুহূর্ত। মাঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে একক প্রচেষ্টায় দুই ডিফেন্ডারের ফাঁক গলে গোল করেন মেসি। চলতি মৌসুমে এটি মেসির সপ্তম গোল, যা তাকে স্যাম সুরিজ ও পিটার মুসার সঙ্গে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে বসিয়েছে। ম্যাচের শেষদিকে ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে সক্ষম হয় মায়ামি।