আকাশসীমা আংশিকভাবে খুললো ইরান

আকাশসীমা আংশিকভাবে খুললো ইরান
সিটিজেন ডেস্ক

যুদ্ধবিরতি শেষ হওয়ার মুহূর্তে এসে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে আকাশসীমার পূর্বাঞ্চল খুলে দিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, দেশের পূর্ব অংশের আকাশপথ দিয়ে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন ট্রানজিট হিসেবে চলাচল করতে পারবে। একইসঙ্গে স্থানীয় সময় সকাল ৭টা থেকে কিছু বিমানবন্দরও আবার চালু করা হয়েছে।
তবে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে দেখা গেছে, ঘোষণার তিন ঘণ্টার বেশি সময় পার হলেও ইরানের আকাশসীমা দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের তেমন কোনো চিত্র দেখা যায়নি। অনেক বিমান এখনও ইরানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে। গন্তব্যে পৌঁছাতে তারা দীর্ঘ পথ ঘুরে যাচ্ছে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে হিসেবে আগামী বুধবার (২২ এপ্রিল) শেষ হচ্ছে যুদ্ধবিরতির মেয়াদ।
সূত্র: আল জাজিরা