ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মচারীদের প্রতিবাদ, মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংকের ১০ হাজার কর্মচারীর চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন চাকুরিচ্যুত কর্মচারীরা।
মানববন্ধনে চাকরিচ্যুত কর্মচারীরা সিটিজেন জার্নালকে বলেন, আমরা আজ এখানে দাঁড়িয়েছি কোনো রাজনৈতিক স্বার্থে নয় বরং আমাদের ন্যায্য অধিকার, সম্মান এবং জীবিকার প্রশ্নে। দেশের ব্যাংকিং খাতকে আমরা নিজেদের শ্রম, মেধা ও সততার মাধ্যমে এগিয়ে নিয়েছি। আজ সেখানে বিরাজ করছে এক বিরাট সংকট। একটি সংঘবদ্ধ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে হাজারো পরিবারের ভবিষ্যৎ।

তারা বলেন, মানবসম্পদ নীতিমালা লঙ্ঘন করে যোগ্যহীন ব্যক্তিদের পদোন্নতি দেওয়া হয়েছে, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। প্রকৃত দক্ষ ও অভিজ্ঞদের অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে।

কর্মচারীরা জানান, তাদের দাবির মধ্যে রয়েছে, অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মচারীদের অবিলম্বে পনুর্বহাল। ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
সারাদেশ থেকে আসা হাজারো চাকরিচ্যুত কর্মচারী এ মানববন্ধনে অংশ নেন।