শিরোনাম

রিহ্যাব নির্বাচন: ঢাকা অঞ্চলে পরিচালক পদে জয়ী ২০ জন

নিজস্ব প্রতিবেদক
রিহ্যাব নির্বাচন: ঢাকা অঞ্চলে পরিচালক পদে জয়ী ২০ জন
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ছবি: সংগৃহীত

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ঢাকা অঞ্চলের পরিচালক পদের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে।

নির্বাচনে ঢাকা থেকে ২০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) নির্বাচনের ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ড এই প্রাথমিক ফলাফল ঘোষণা করে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ব্যালট নম্বর-৫৮ নিয়ে মো. লাবিব বিল্লাহ সর্বোচ্চ ৩৩৮ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন।

শীর্ষ ফলাফল ও বিজয়ী তালিকা-

ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন উম্মে জাহান আরজু (ব্যালট ৫০) এবং তৃতীয় স্থানে হাবিবুর রহমান হাবিব (ব্যালট ৫৪), যারা উভয়েই ৩০৪টি করে ভোট পেয়েছেন। ২৯৮ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন এ.জেড.এম কামরুদ্দিন।

নির্বাচিত শীর্ষ ১০ পরিচালক হলেন- মো. লাবিব বিল্লাহ (৩৩৮ ভোট) , উম্মে জাহান আরজু (৩০৪ ভোট) 3. হাবিবুর রহমান হাবিব (৩০৪ ভোট) এ.জেড.এম কামরুদ্দিন (২৯৮ ভোট), ক্যাপ্টেন মো. শাহ আলম (২৯৩ ভোট) , মো. খাজা নাজিবুল্লাহ (২৯৩ ভোট), শাহ কামাল (২৯১ ভোট), মো. ইমদাদুল হোসেন সোহেল (২৯০ ভোট), ডা. এন. জোহা (২৮৯ ভোট) এবং আলহাজ্ব অধ্যাপক মো. ফারুক আহমদ (২৮০ ভোট)।

এছাড়া নির্বাচিত অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন তাসনুভা মাহবুব আলম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জি. মো. মোস্তফা কামাল, মো. ইমদাদুল হক এবং ইঞ্জি. মনজুরুল ফরহাদ ফিলিপসহ আরও অনেকে। তালিকায় ২০তম স্থানে থেকে সর্বশেষ পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব গোলাম কিবরিয়া মজুমদার (২২৯ ভোট)।

নির্বাচনী বোর্ড জানিয়েছে, এই ফলাফল প্রাথমিক। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি না থাকলে পরবর্তীতে চূড়ান্ত ফলাফল এবং পদবন্টন নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

/টিই/