শিরোনাম

বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি হুথিদের

সিটিজেন ডেস্ক
বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি হুথিদের
বাব আল-মান্দেব প্রণালি। ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজি এক বার্তায় জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প যদি আঞ্চলিক শান্তি প্রক্রিয়ায় বাধা প্রদান অব্যাহত রাখেন, তবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, সানা যদি বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে সমগ্র মানবজাতি এবং জিন জাতি মিলেও তা পুনরায় উন্মুক্ত করার ক্ষমতা রাখবে না। তিনি ট্রাম্প এবং বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে শান্তি বিনষ্টকারী নীতি ও চর্চাগুলো পরিহার করে ইয়েমেনি জনগণের অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী প্রণালিটি বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হিসেবে পরিচিত। মাত্র ২৯ কিলোমিটার প্রশস্ত এ সরু জলপথটি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল ও বাণিজ্যিক পণ্য এশিয়া এবং ইউরোপের বাজারে পরিবাহিত হয়। রাশিয়ার তেলসহ মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহের জন্য এ নৌপথটি অপরিহার্য হওয়ায় হুতিদের এ প্রচ্ছন্ন হুমকি বিশ্ব অর্থনীতিতে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/