শিরোনাম

যুদ্ধবিরতি মাঝেই লেবাননে হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক জার্নাল
যুদ্ধবিরতি মাঝেই লেবাননে হামলা ইসরায়েলের
যুদ্ধবিরতি মাঝেই লেবাননে হামলা ইসরায়েলের। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চলার মধ্যেই লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে ইসরায়েল। রবিবার (১৯ এপ্রিল) হামলা চলাকালে দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে টানা কামান ও গোলাবর্ষণ, এমনকি মেশিনগানের গুলিবর্ষণ করা হয়েছে। পাশাপাশি দুটি বিমান হামলা করার কথাও জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে বাহিনীটির দাবি, দক্ষিণের ‘হলুদ রেখা’র সম্ভাব্য হুমকি লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে তারা।

এক প্রতিবেদন এসব তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা।

ইসরায়েলের দাবি, ‘হলুদ রেখা’র দিকে অগ্রসর হওয়ার কারণে হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্যবস্তু করে একটি হামলা চালানো হয়। আর ওই রেখার দক্ষিণে একটি সুড়ঙ্গের প্রবেশপথের কাছে থাকা এক ব্যক্তি লক্ষ করে অন্য হামলাটি চালানো হয়। এতে প্রবেশপথটি ধ্বংস করা হয়।

হামলার বৈধতা দিয়ে ইসরায়েলি সামরিক মুখপাত্র দাবি করেন বলেন, তাদের এই পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, বরং আত্মরক্ষার স্বার্থে এ অভিযান চালানো হয়।

এদিকে, হামলার ঘটনায় হুঁশিয়ারি দিয়ে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেন, কূটনৈতিক আলোচনার মধ্যে ইসরায়েলি হামলা চলমান থাকলে তা সহ্য করা হবে না।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পর দক্ষিণ লেবাননের অনেক মানুষ নিজ নিজ গ্রামে ফেরার চেষ্টা করেন। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অনেকেই আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

/এফআর/