হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফি নেবে ইরান
সিটিজেন ডেস্ক

হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফি নেবে ইরান
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১২: ৪০

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর সরাসরি কোনো টোল বা ফি আরোপ না করার সিদ্ধান্ত জানিয়েছে তেহরান। তবে প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নির্দিষ্ট ফি নির্ধারণের জন্য বর্তমানে একটি খসড়া আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে ইরানের পার্লামেন্ট। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
ইব্রাহিম রেজায়ি জানান, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় রক্ষা করতে হবে। এ জলপথ পরিচালনা বা নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের ভূমিকা ইরান মেনে নেবে না বলেও তিনি সতর্ক করেন। রেজায়ি আরও উল্লেখ করেন, শত্রুভাবাপন্ন কোনো দেশের সামরিক জাহাজকে এ প্রণালি দিয়ে পারাপারের অনুমতি দেওয়া হবে না। তবে বন্ধুত্বপূর্ণ দেশগুলো ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় সাপেক্ষে এই পথ ব্যবহার করতে পারবে।
এদিকে, হরমুজ প্রণালিতে টোল আদায়ের সম্ভাবনা কঠোরভাবে নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কোনোভাবেই টোল আদায় করতে দেওয়া হবে না। এর আগে ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে আটকে দিতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত এ নির্দেশনার প্রেক্ষিতে কোনো জাহাজ আটকের খবর পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা

/এমএকে/