এবারও হরমুজ পার হওয়ার অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০: ২৮

ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে প্রবেশের পরও শেষ পর্যন্ত পার হতে পারলো না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। ইরানের নৌবাহিনীর নির্দেশনায় জাহাজটিকে পুনরায় ফিরে যেতে হয়েছে পারস্য উপসাগরের দিকে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি প্রণালিতে প্রবেশ করেছিল এবং লক্ষ্য ছিল ভোরের মধ্যেই সেটি অতিক্রম করার। তবে রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌবাহিনী আকস্মিকভাবে সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে অপেক্ষার নির্দেশ দেয়। তাদের পক্ষ থেকে জানানো হয়, ইরানের বিশেষ অনুমতি ছাড়া কোনো জাহাজকে সামনে এগোতে দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে কোনো উপায় না থাকায় জাহাজটিকে প্রণালির ভেতরেই দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়।
জানা গেছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রাথমিক ঘোষণার পর শুক্রবার রাতে নোঙর তুলেছিল বাংলার জয়যাত্রা। কিন্তু যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং বেতার বার্তার মাধ্যমে ইরানের বাহিনী জাহাজটিকে অগ্রসর না হয়ে পারস্য উপসাগরে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশনা পাওয়ার পরপরই নাবিকদের নিরাপত্তার স্বার্থে যাত্রা স্থগিত করে জাহাজটি আবারও নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ফিরে যেতে শুরু করে।
৩১ জন নাবিক নিয়ে জাহাজটি প্রায় ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ অঞ্চলে অবস্থান করছে। এর আগে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণার পর সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করলেও ১০ এপ্রিল হরমুজ প্রণালির প্রবেশপথে অনুমতি না পেয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ উপকূলে অবস্থান নিতে বাধ্য হয়েছিল জাহাজটি।

/এমএকে/