গভীর রাতে গুলশানের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯: ৪৬

ছবি: সিটিজেন জার্নাল
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে এ সাক্ষাৎকার গ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ গুলশান কার্যালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গতকাল ১৮ এপ্রিল শনিবার বিকেল থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। যার কার্যক্রম এই গভীর রাত পর্যন্ত চলমান ছিল।

/এমএকে/