এসএসসি পরীক্ষা নিয়ে ডিএমপির নির্দেশনা
সিটিজেন ডেস্ক

এসএসসি পরীক্ষা নিয়ে ডিএমপির নির্দেশনা
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৯: ০৮

গ্রাফিক্স: সিটিজেন জার্নাল
আগামী ২১ এপ্রিল শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা উপলক্ষে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকা মহানগরের ১২৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডিএমপি জানিয়েছে, পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা দিতে হবে। ব্যক্তিগত যানবাহনে আসা শিক্ষার্থীদের কেন্দ্রের সামনে নামার পরিবর্তে আশপাশের তুলনামূলক কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে বলা হয়েছে। একইভাবে পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে কিছুটা দূরে গিয়ে গাড়িতে উঠতে বলা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে কোনো যানবাহন পার্কিং করা যাবে না। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিভাবকদেরও কেন্দ্রসংলগ্ন সড়কে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে, যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে।
এ ছাড়া পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে পরীক্ষার্থী ছাড়া অন্যদের জরুরি প্রয়োজন ছাড়া কেন্দ্রসংলগ্ন সড়ক এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারও অবস্থান না করার নির্দেশনাও পুনর্ব্যক্ত করা হয়েছে।
পরীক্ষা চলাকালে সার্বিক ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

/এসএ/