ছেলেকে ড্রামস বাজানো শেখাচ্ছেন জেমস

ছেলেকে ড্রামস বাজানো শেখাচ্ছেন জেমস
নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে নগরবাউল জেমস তার ছোট্ট ছেলে জিবরান আনামকে ড্রামস বাজানো শেখাচ্ছেন। প্র্যাকটিস প্যাডে ধারণ করা এই ঘরোয়া ভিডিওতে জেমসকে বেশ যত্ন নিয়ে ছেলের হাতে ড্রাম স্টিক ধরিয়ে দিতে এবং বাজানোর কৌশল রপ্ত করাতে দেখা গেছে।
৪১ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, ছেলেকে ড্রাম স্টিক ধরা শেখাচ্ছেন জেমস। ছেলেকে উদ্দেশ্য করে জেমস বলছেন, 'এখানে ধরো বাবা'।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছে। নেটিজেনদের মন্তব্য- বাবার যোগ্য উত্তরসূরি হওয়ার পথে এখনই পা বাড়িয়েছে জিবরান।
২০২৩ সালের জুনে লস অ্যাঞ্জেলেসের একটি ঘরোয়া অনুষ্ঠানে জেমস এবং স্ত্রী নামিয়া আমিনের প্রথম দেখা হয়। মজার ব্যাপার হলো, জেমস সম্পর্কে আগে থেকে তেমন কোনো ধারণাই ছিল না নামিয়ার। পরিচয়ের ঠিক এক বছর পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। নামিয়া আমিন একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাদের প্রথম সন্তান জিবরান আনামের জন্ম হয়।
গত বছরের ২২ অক্টোবর বাবা হওয়ার সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন জেমস। সেই সময় তিনি জানিয়েছিলেন, বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এবার ছেলের সঙ্গে সেই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিয়ে ভক্তদের নতুন করে চমকে দিলেন এই লিজেন্ড।