কোহলি-রোহিতের যে রেকর্ডের সঙ্গে নাম লেখালেন মনিশ পান্ডে

সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিরাট কোহলি ও রোহিত শার্মার মতো বড় তারকা নন মানিশ পান্ডে। তবে মনিশের ক্যারিয়ারটা বেশ দীর্ঘ। সেই পথচলায় এবার কোহলি ও রোহিতের পাশে বসলেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।
তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলের ১৯ আসরের সবকটিতে অন্তত একটি ম্যাচ খেলার কীর্তি গড়লেন মানিশ, এর আগে এই রেকর্ড ছিল শুধু কোহলি ও রোহিতের।
অবশ্য এই তালিকায় যুক্ত হওয়ার অপেক্ষায় আছেন আরেকজন- মহেন্দ্র সিং ধোনি। চোটের কারণে এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও কোনো ম্যাচ খেলতে পারেননি ৪৪ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান।
২০০৮ সালে আইপিএলের শুরু থেকে শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। রোহিত প্রথম তিন আসরে খেলেন ডেকান চার্জার্সের হয়ে। ২০১১ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করছেন তিনি।
মনিশ এখন পর্যন্ত আইপিএলের ৭টি দলে খেলেছেন। ২০০৯ সালে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে সেঞ্চুরি করে ইতিহাসে নাম লেখান মনিশ।
এবারের আসরে কলকাতার প্রথম ৮ ম্যাচে একাদশে বা ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে খেলার সুযোগ তিনি পাননি। রবিবার (৩ মে) সানরাইজার্সের বিপক্ষে একাদশে সুযোগ পান। তাতেই গড়ে ফেলেন ওই কীর্তি।
যদিও ব্যাটিংয়ের সুযোগ পাননি। ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় কলকাতা ৭ উইকেটে জিতে যায় ১০ বল বাকি থাকতে।
এই ম্যাচের আগে মানিশ সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছিলেন গত আইপিএলে, ২০২৫ সালের ২৫ মে। ওই আসরে কলকাতার হয়ে তিনটি ম্যাচ খেলার সুযোগ পান ভারতের হয়ে ২৯ ওয়ানডে ও ৩৯ টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান।

পিএসএল ফাইনাল খেলছেন নাহিদ রানা
মেসির রেকর্ড ভাঙলেন পেদ্রি