শিরোনাম

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
মাহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম আক্রান্ত শিশু। ছবি: সিটিজেন জার্নাল

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একইসময়ে এই রোগ ও উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ২৬১ শিশু। রবিবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৫০ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৪৪ শিশু।

/এফআর/