শিরোনাম

হামের প্রাদুর্ভাব: আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাব: আরও ৪ শিশুর মৃত্যু
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। এতে গত ১৫ মার্চ থেকে এই রোগ ও উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৪৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৩৫ শিশু। একই সময়ের হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ২২৫ জন।

/এফআর/