হামে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

হামে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই শিশু মারা গেছে। এতে এই রোগ ও উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬ জনে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮ থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত ঢাকা ও সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪৯ শিশুর মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৫ হাজার ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৭৫৬ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২২৭ শিশু।

হামের টিকা সংকট নিয়ে এক বাবার আবেগঘন পোস্ট