শিরোনাম

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১
ছবি- সিটিজেন জার্নাল

রাজধানীর শাহজাহানপুর থানার অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলো- রায়হান (১৯), মো. সোহেল রানা (২৮), মো. মাসুদ (৩২), মো. নাইম হোসেন (২০), মো. রকিবুল ইসলাম (৪০), মো. রাইহান ইসলাম শাজাহান (২৫), মো. শরীফুল ইসলাম (৫৭), মো. রিয়ান ওরফে রেয়ন (২৩), মো. সজল ইসলাম শুভ (৩০), মোহাম্মদ আলী (২১), মো. শামীম (১৯), সবু (৩০), মো. সজল ইসলাম শুভ (৩০), মো. শাহাদৎ হোসেন (২৬), মো. বোরহান উদ্দিন (৩৬), রবি (২২), মো. আলামিন (২৩), মনির হোসেন (২৮), মো. আরিফ (৩৫), মো. জুনায়েত (২২) ও মো. মনির হোসেন (১৯)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বলেন, রবিবার শাহজাহানপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসবি/