অনুকরণে নয়, মৌলিকতায় দর্শক টানতে হবে: রাফি

সিটিজেন ডেস্ক

বর্তমান সময়ের দর্শক আগের তুলনায় অনেক বেশি সচেতন ও স্মার্ট এমনটাই মনে করেন নির্মাতা রায়হান রাফি। তার মতে, দায়সারা কাজ বা অনুকরণ দিয়ে এখন আর দর্শকের মন জয় করা সম্ভব নয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্রের সৃজনশীলতা নিয়ে কথা বলেন তিনি। রায়হান রাফি জানান, একটি সিনেমা তখনই প্রকৃত অর্থে ‘অরিজিনাল’ হয়ে ওঠে, যখন সেখানে নির্মাতার নিজস্ব চিন্তাধারা বা শক্তিশালী ‘ভয়েস’ থাকে।
তিনি বলেন, অন্যের কনসেপ্ট ধার করে বা চলতি ট্রেন্ড অনুসরণ করে হয়তো সাময়িক আলোচনা তৈরি করা যায়, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। এখনকার দর্শক অনেক স্মার্ট। আপনি যদি ভাবেন যে দর্শকদের যা ইচ্ছা তা-ই খাওয়াবেন, তাহলে ভুল করবেন। একটা সিনেমা সার্থক হয় তখনই, যখন সেখানে নির্মাতার নিজের একটা ‘ভয়েস’ থাকে।
চলচ্চিত্রে মৌলিকতার গুরুত্ব তুলে ধরে রাফি বলেন, অনুকরণ বা ট্রেন্ডের পেছনে ছুটলে শিল্প এগোয় না। আমরা যদি অন্যের কাজ নকল করি, তবে ইন্ডাস্ট্রি এগোবে না। আমাদের নিজস্ব গল্প বলতে হবে। যেমন, বনলতা এক্সপ্রেস বানানোর সময় আমার মাথায় ছিল একদম নিজের একটা স্টাইল।
দর্শকদের নতুন কিছু দেওয়ার ওপর জোর দিয়ে এই নির্মাতা বলেন, একটি বিষয় হিট হওয়ার পর সবাই যদি একই ধরনের কাজ করতে থাকে, তাহলে দর্শক তা গ্রহণ করবে না। দর্শকদের নতুন কিছু দিতে হবে, অরিজিনাল কিছু দিতে হবে।