শিরোনাম

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৫

নিজস্ব প্রতিবেদক
হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৫
ছবি- সিটিজেন জার্নাল

রাজধানীর হাজারীবাগ থানার অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

গ্রেপ্তাররা হলেন- মো. মনির হোসেন (৩০), লাল চান (৩৬), তন্ময় ইসলাম ফারহান (২৯), মো. মামুন (৩৭), মো. খাইরুল ইসলাম (২৫), মো. ফাহিম (২৩), মো. হাসিব (২৩), মো. মেহেদী (২৪), মো. হোসেন রুবেল ওরফে রাব্বি (২৮), মো. ইব্রাহীম (৩৮), মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইফতি (২৫), মো. রিপন হোসেন (৩৪), মো. ইমাম হোসেন (২৮), শেখ মো. তাজুল ইসলাম (৫৯), মো. শরীফুল ইসলাম (৪৮), মো. একরামুল হক (২০), মো. কাইয়ুম (২৪), মো. মিঠু (২৪), মো. হৃদয় (২৩), মো. মোজাম্মেল হোসেন (৩৩), মোসা. শাহনাজ বেগম, মো. মুন্না, মো. মিরন এবং মো. রুবেল মিয়া।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বলেন, বৃহস্পতিবার হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসবি/