তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৫: ১৪

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক নিয়ে শনিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, সরকারি তহবিলে চাপ বাড়ায় সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জনগণের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফ ও বিশ্ব ব্যাংক থেকে কোনো ঋণ নেবে না সরকার।
তেলের দাম খুবই নগণ্য বাড়ানো হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমেরিকাতেও দাম দ্বিগুণ হয়ে গেছে। আর আমাদের দেশে দাম যতটুকু বাড়ানো হয়েছে, তা খুবই নগণ্য। আমাদের তহবিলের উপর এত চাপ আসায় এবং বাকি প্রোগ্রামগুলো চালুর রাখার জন্যই দাম বাড়াতে হয়েছে।
প্রসঙ্গত, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গতকাল শনিবার দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। নতুন দাম আজ (রবিবার) থেকে কার্যকর হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্ধারিত নতুন দর অনুযায়ী, আজ থেকে পাম্পগুলোতে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়।
এছাড়া প্রতি লিটার অকটেন ১২০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

/এফআর/

মেরিন ড্রাইভে গাড়িতে আগুন