শিরোনাম

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হাম সন্দেহে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে এ সময়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১৬৫ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ১৯৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৮ জনের। একই সময়ে সন্দেহজনক হামে আরও ১৮১ জন শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৪৩ জন। পাশাপাশি সন্দেহজনকভাবে আরও ২৩ হাজার ৬০৬ জন আক্রান্ত হয়েছে।

/এসএ/