অপেক্ষা শেষে উৎসবের আমেজ রাজশাহী স্টেডিয়ামে

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী ক্রিকেট ম্যাচ আয়োজন হতে যাচ্ছে। রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৫ এপ্রিল হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজকে সামনে রেখে রবিবার (১৯ এপ্রিল) ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার অধিনায়ক।
পরে সংবাদ সম্মেলনে আসন্ন সিরিজ ও বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন দুই অধিনায়ক।
রাজশাহীর এই মাঠে আগে অনেক ম্যাচ হয়েছে। হয়েছে বয়সভিত্তিক ক্রিকেট আর ইমার্জিং দলের খেলা। তবে কোনো জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ হয়নি। বাংলাদেশ–শ্রীলঙ্কা নারী দলের সিরিজ দিয়ে অবসান হতে যাচ্ছে সেই অপেক্ষার। ম্যাচ ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে স্টেডিয়াম এবং এর আশপাশে।
বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে এই সিরিজটা আমাদের প্রস্তুতির জন্য খুব ভালো হবে। আগে আমরা এমন সুযোগ পাইনি। এবার পাচ্ছি, এটা দলের জন্য নিজেদের প্রস্তুত করার বড় সুযোগ।’
রাজশাহীর ভেন্যু নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক, ‘এখানে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলছি। তবে আগে অনেক ঘরোয়া ম্যাচ খেলেছি। উইকেট ভালো, ব্যাটিং–সহায়ক।’
নিগার বরং মনে করেন, বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রাখলে রাজশাহীতে খেলে উপকার হবে দলের। ‘ইংল্যান্ডে ব্যাটিং–সহায়ক উইকেট বেশি থাকে। আমরা এমন উইকেটই চেয়েছি, যেখানে ব্যাটাররা রান করতে পারবে। রান করার অভ্যাস তৈরি করাটাই গুরুত্বপূর্ণ।’
সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুও কথা বলেছেন সিরিজ আর ভেন্যু নিয়ে। এক প্রশ্নে তিনি বলেন, ‘আমি জানি, এই মাঠ এখনো আন্তর্জাতিক ভেন্যু হিসেবে প্রতিষ্ঠিত নয়। তবে বর্তমানে উইকেট ও কন্ডিশন খুব ভালো। এটি নতুন ভেন্যু, তাই আমরা খুব বেশি কিছু প্রত্যাশা করছি না।’
সোমবার (২০ এপ্রিল) সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে সকাল ৯টায়। ওয়ানডে সিরিজ শেষে সিলেটে ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চবিতে ছাত্রলীগ নেতার অবস্থান
দশম ওয়েজবোর্ড গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী