১৮ দিনে দুই দফা বাড়লো এলপিজির দাম
সিটিজেন ডেস্ক

১৮ দিনে দুই দফা বাড়লো এলপিজির দাম
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৬: ৪০

এলপিজি সিলিন্ডারের প্রতীকী ছবি।
গত ১৮ দিনে দুই দফায় ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। এখন ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে লাগবে ১,৯৪০ টাকা, যা আগে ছিল ১,৭২৭ টাকা।
রবিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
মূল্য বৃদ্ধির আদেশে বলা হয়েছে, জাহাজ ভাড়া ও ট্রেডার প্রিমিয়াম প্রতি টনে ১২০ ডলার বিবেচনায় ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়। ইরান যুদ্ধের কারণে জাহাজ ভাড়া ও প্রিমিয়াম খরচ বেড়ে গেছে। এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জাহাজ ভাড়া ও ট্রেডার প্রিমিয়াম প্রতি টনে ২৫০ ডলার বিবেচনায় নতুন দর ঘোষণা করা হলো। অন্যদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৭৯.৭৭ টাকা থেকে ৮৯.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রবিবার (১৯ এপ্রিল) এলপিজির দাম বৃদ্ধির আদেশে আমদানিতে জাহাজ ভাড়া, প্রিমিয়াম চার্জ ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণ উল্লেখ করেছে বিইআরসি। অর্থাৎ ১৮ দিনে ১২ কেজিতে বাড়লো ৫৯৯ টাকা।
এদিকে দাম বেড়েছে অটোগ্যাসেরও। এখন প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা, যা মাসের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
বিইআরসি বলছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি এলাকায় জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে। এতে এলপিজি আনা কঠিন হয়ে পড়েছে।
এ ছাড়া অন্য পথ দিয়ে গ্যাস আনতে সময় বেশি লাগছে এবং খরচও বাড়ছে। যুদ্ধের কারণে বিমা ও নিরাপত্তা খরচও বেড়েছে। এসব কারণে এলপিজির দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সব মিলিয়ে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব দেশের গ্যাসের বাজারেও পড়ছে, যার চাপ সরাসরি ভোক্তাদের ওপর যাচ্ছে।

/এমআর/