‘মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিতে আমাদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে’
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৭: ৪৬

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিতে সংসদ সদস্যদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে বলে দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এ দাবি জানান তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, গত দুই সপ্তাহের অধিবেশনে আমাদের তারকা চিহ্নিত প্রশ্নগুলো সংসদের কার্যপ্রণালীতে থাকলেও সেগুলো শুধুমাত্র টেবিলে দিয়ে দেওয়া হয়। যার ফলে আমরা মন্ত্রীদেরকে প্রশ্ন করতে পারি না। এটির মাধ্যমে আমি মনে করি আমরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।
তিনি বলেন, আমরা কল্পনাও করতে পারি নি একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইরামকে গ্রেপ্তার করা হবে। আমরা হাসিনার আমলে দেখেছি কটুক্তি করার জন্য গ্রেপ্তার করতে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, চিফ হুইপ মহোদয় আমাদেরকে এই সংসদে তিমি এবং হাঙ্গরের একটি উদাহরণ দিয়েছিলেন। এটা তিনি ব্যঙ্গ করে বলেছিলেন। এটা আমরাও বুঝেছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এমন একটি কার্টুন শেয়ার করার কারণে আমাদের এক কর্মীর বিরুদ্ধে পঁচিশ ধারায় মামলা করা হয়েছে।
তিনি বলেন, পঁচিশ ধারায় মামলা হয় যৌন নির্যাতন করা হলে। আমাদের কর্মী যে কার্টুনটি শেয়ার করেছে সেখানে কোথায় যৌন নির্যাতন করা হয়েছে? এই ধরনের মামলায় আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিরোধী দল মতকে দমন-পীড়নের জন্য গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি জামিনও দেওয়া হচ্ছে না।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এই আইনে কটুক্তির জন্য বা রাজনৈতিক স্যাটায়ারের জন্য মামলা করার কোন বিধান নেই। যদি মৌখিক প্রশ্নোত্তর পর্বটি আপনারা বাদ দিয়ে দেন তাহলে আমরা এই প্রশ্নগুলো কাদের কাছে করব? এটা একটা মনোলগ সেশন হবে। এখানে সবগুলা স্ক্রিপ্টেড থাকবে। মন্ত্রণালয় থেকে যে উত্তর রেডি করে দিবে সেটাই।
তিনি বলেন,আমাদের মন্ত্রীরা কাজ করছেন, পরিশ্রম করছেন। কিন্তু আমাদের সাথে তাদের যে জবাবদিহিতার যে সম্পর্কটা, এই সম্পর্কটা এই সংসদে নিশ্চিত হচ্ছে না। আমি মনে করছি রুলস থার্টি অনুযায়ী আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে মৌখিক উত্তরদানের যে কর্মসূচিটি রয়েছে সেটি অন্তর্ভুক্ত করা হোক। যাতে মাননীয় মন্ত্রীদের আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারি।

/এসবি/