‘সাবেক খেলোয়াড়দের মন্তব্য প্রভাবিত করে না’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০৪ রানে হেরেছে পাকিস্তান। সেই ম্যাচে খেলতে পারেননি দলটির সাবেক অধিনায়ক বাবর আজম। ম্যাচের আগেরদিন তিনি হাঁটুতে চোট পান। সিলেটে হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলবেন বাবর। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ।
সংবাদ সম্মেলনে শুক্রবার (১৬ মে) সরফরাজ বলেন, ‘এটি আমাদের জন্য অনেক ইতিবাচক। যদি বাবর আজমের কথা বলেন, গত পিএসএলে সে যেভাবে খেলেছে তাতে তাকে কৌশলগতভাবে শক্তিশালী এবং মানসিকভাবে সতেজ মনে হচ্ছে। তাকে দলে পেয়ে আমরা খুশি।’
প্রথম টেস্ট হারে সমালোচনা হয়েছে। এ নিয়ে সরফরাজ বলেন, ‘প্রথম টেস্টের পর আমরা খুবই হতাশ, বিশেষ করে দল হিসেবে। কিন্তু পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস আছে। আমাদের জন্য সমালোচনা নতুন কিছু নয়, যখন পারফরম্যান্স বাজে হয়। আর সাবেক খেলোয়াড়দের মন্তব্য আমাদের প্রভাবিত করে না।’
অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান মিরপুর টেস্টে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। সরফরাজ তার ফর্মে ফেরা নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘রিজওয়ান একজন অসাধারণ উইকেটকিপার। অনেক সময় পর যখন আপনি কোনো সংস্করণে খেলেন তখন এমনটা হতে পারে। তবে আমার বিশ্বাস সে ব্যাটিং ও কিপিং দিয়ে পাকিস্তানের জন্য ভালো করবে।’

যুক্তরাজ্যের বিলিয়নিয়ার তালিকায় বেকহাম
পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ৩৯ বছরের নাগাতোমো