শিরোনাম

মৌসুমে ১ ঘণ্টা খেলে বেলজিয়ামের বিশ্বকাপ দলে লুকাকু

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মৌসুমে ১ ঘণ্টা খেলে বেলজিয়ামের বিশ্বকাপ দলে লুকাকু
বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু।

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বেলজিয়াম। ইনজুরির কারণে চলতি মৌসুমে সব মিলিয়ে মাত্র ১ ঘণ্টা খেলেই বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু।

এই মৌসুমে নাপোলির কোনো ম্যাচেই শুরুর একাদশে ছিলেন না লুকাকু। ৭ ম্যাচে বদলি হয়ে মাঠে নামেন, খেলেন ৬৪ মিনিট। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত দুই মাস ধরে বেলজিয়ামে পুনর্বাসনে ছিলেন তিনি।

প্রায় এক বছর ধরে জাতীয় দলের জার্সি না পরলেও দেশের শীর্ষ গোলদাতাকে স্কোয়াডে রেখে বড় ঝুঁকি নিলেন কোচ রুডি গার্সিয়া। জাতীয় দলে ১২৪ ম্যাচ খেলে লুকাকুর গোল ৮৯টি। গত মার্চ-এপ্র্রিলে বেলজিয়ামের প্রীতি ম্যাচের দলে তাকে রাখা হলেও ফিটনেস নিয়ে শঙ্কার কারণে সরে দাঁড়ান।

লুকাকুর মতো চতুর্থ বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন কেভিড ডি ব্রুইনা ও থিবো কোর্তোয়া। জাতীয় দলে শেষবার কোর্তোয়া খেলেছিলেন গত অক্টোবরে।

বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: থিবো কোর্তোয়া, সেনে ল্যামেন্স, মাইক পেন্ডার্স।

ডিফেন্ডার: টিমোথি কাস্তাগনে, জেনো ডেবাস্ট, ম্যাক্সিম ডি কুইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেচেলে, থমাস মুনিয়ার, নাথান এনগোয়, জোয়াকিন সেস, আর্থার থিয়েট।

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকোলাস রাস্কিন, ইউরি টিলেম্যানস, হ্যান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল।

ফরোয়ার্ড: চার্লস ডি কেটেলার, জেরেমি ডোকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, দিয়েগো মোরেরা, অ্যালেক্সিস সায়েলেমেকার্স, লিয়ান্দ্রো ট্রোসার্ড।

/টিই/