শিরোনাম

ইংলিশ প্রিমিয়ার লিগের ‘ফাইনাল’ আজ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের ‘ফাইনাল’ আজ
ম্যানসিটি-আর্সেনাল ম্যাচ রবিবার। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রবিবার (১৯ এপ্রিল) ইতিহাদে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। এই ম্যাচকে লিগ ‘ফাইনাল’ বলছেন অনেক ফুটবল বিশ্লেষক। এবারের লিগে ৩২ ম্যাচে শেষে ৭০ পয়েন্টে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্টে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

এই ম্যাচটি জিতলে ৯ পয়েন্টে এগিয়ে যাবে মিকেল আর্তেতার দল। আর ম্যানসিটি জিতলে পয়েন্টের ব্যবধান কমে আসবে ৩-এ।

এই ম্যাচটি জিতলে ৯ পয়েন্টে এগিয়ে যাবে মিকেল আর্তেতার দল। আর ম্যানসিটি জিতলে পয়েন্টের ব্যবধান কমে আসবে ৩-এ।

সবশেষ দেখায় ইংলিশ কারাবাও কাপে ম্যানচেস্টার সিটি ২-০ তে হারিয়েছে আর্সেনালকে। লিগে এই মৌসুমে প্রথম দেখায় এমিরেটসে আর্সেনাল-সিটি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। গেল মৌসুমে লিগ ম্যাচে পেপ গার্দিওলার দলের বিপক্ষে ড্র করেছিল গানার্সরা।

এই ম্যাচটা যদি ড্রও হয়, তবে সিটির জন্য শিরোপা লড়াইয়ে ফেরা কঠিন হয়ে পড়বে। তাই তিন পয়েন্ট ছাড়া কিছুই ভাবতে পারছেন না ম্যানসিটির কোচ গার্দিওলা।

আমরা হেরে গেলেই, সব শেষ। সুপারমার্কেটে যদি আত্মবিশ্বাস কিনতে পাওয়া যেতো, আমরা কিনে ফেলতাম পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি কোচ

শুক্রবার সংবাদ সম্মেলনে সিটির কোচ বলেন, ‘আমরা হেরে গেলেই, সব শেষ। সুপারমার্কেটে যদি আত্মবিশ্বাস কিনতে পাওয়া যেতো, আমরা কিনে ফেলতাম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের আত্মবিশ্বাস ভালো আছে। আমরা (আর্সেনাল ম্যাচের জন্য) প্রস্তুত।’

লড়াইয়ের ফল কী হবে, সেটা নিজেদের ওপরই নির্ভর করছে বলে মত দেন গার্দিওলা।

বর্তমানে ম্যানসিটি ফর্মে আছে। আগের ম্যাচে তারা চেলসিকে ৩-০ গোলে হারায়। অন্যদিকে আর্সেনাল হেরেছে বোর্নমাউথের কাছে। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ১৪ ম্যাচ ধরে অপরাজিত সিটিজেনরা।

ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষেও দারুণ ফর্মে ম্যানসিটি। গানারদের বিপক্ষে শেষ ১০টি লিগ ম্যাচে অপরাজিত তারা, জিতেছে সাতটি। শেষবার তারা আর্সেনালের কাছে ঘরের মাঠে হেরেছিল ২০১৫ সালের জানুয়ারিতে।

এখনো ছয়টি ম্যাচ বাকি। দুই দলের জন্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং ভারসাম্যে কিছুটা প্রভাব রাখবে। তবে প্রিমিয়ার লিগে প্রতিটি ম্যাচ জেতা সবার জন্য কঠিন মিকেল আর্তেতা আর্সেনাল কোচ

আর্তেতা বলেন, ‘এখনো ছয়টি ম্যাচ বাকি। দুই দলের জন্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং ভারসাম্যে কিছুটা প্রভাব রাখবে। তবে প্রিমিয়ার লিগে প্রতিটি ম্যাচ জেতা সবার জন্য কঠিন। এই পর্যায়ে জিতলে আপনি লক্ষ্যের কিছুটা কাছে পৌঁছে যাবেন। যেমন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম ম্যাচে জিতলে আমরা ফাইনালের কাছাকাছি পৌঁছে যাবো। আমরা ম্যাচটি জিততে চাই।’

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার রাত সাড়ে ৯টায়।

/টিই/