শিরোনাম

শেরাটনে কসোভোর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গোলাম পরওয়ার

সিটিজেন ডেস্ক
শেরাটনে কসোভোর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

কসোভোর ১৮তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার একটি হোটেলে কূটনৈতিক অনুষ্ঠানের আয়োজন করে দেশটির বাংলাদেশ দূতাবাস।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুজিম পলনার আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তার সঙ্গে ছিলেন দলটির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান।

অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে কসোভোর রাষ্ট্রপতি ভিয়োসা ওসমানি-সাদ্রিউর প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। তিনি কসোভোর রাষ্ট্রদূতের মাধ্যমে এই বার্তা প্রেরণ করেন।

এ সময় উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। আলোচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে বলে জানা যায়।

/এমআর/