শিরোনাম

জবি ছাত্রশিবিরের নেতৃত্বে আরিফ-ইব্রাহিম

জবি সংবাদদাতা
জবি সংবাদদাতা
জবি ছাত্রশিবিরের নেতৃত্বে আরিফ-ইব্রাহিম
আব্দুল আলিম আরিফ ও ইব্রাহিম খলিল। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আব্দুল আলিম আরিফ এবং সেক্রেটারি হিসেবে ইব্রাহিম খলিল দায়িত্ব পেয়েছেন।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।সংগঠনের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নবনির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, নবনির্বাচিত সেক্রেটারি ইব্রাহিম খলিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কমিটি গঠন অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, মিডিয়া সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী, জবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফয়সাল আমিন, ইকবাল হোসেন, আসাদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসবি/