ম্যাচের আগে রুবেলকে বিদায়ী সম্মাননা দেবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক

কয়েক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রুবেল হোসেন। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় মাঠ থেকে বিদায় নিতে পারেননি বাংলাদেশ দলের সাবেক এই পেসার। তবে রুবেলকে মাঠ থেকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে শুরু সকাল ১১টায়।
এই ম্যাচের আগে রুবেলকে মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিসিবি জানিয়েছে, ম্যাচ শুরুর আগে রুবেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেবে বিসিবি।
গত বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রুবেল। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে চাইছে তামিমের বোর্ড।
২০২১ সালে শেষবার দেশের হয়ে খেলেছেন রুবেল। এরপর ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও আন্তর্জাতিক অঙ্গনে ফেরা হয়নি। ২০০৯ সালে অভিষেকের পর ওয়ানডেতে ১২৯, টেস্টে ৩৬ ও টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন রুবেল।

বাসে ৬৪ শতাংশ ও লঞ্চে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব