বাসে ৬৪ শতাংশ ও লঞ্চে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২০: ২৬

ছবি: সিটিজেন জার্নাল
দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে বাস মালিক সমিতি। এরই অংশ হিসেবে বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট মালিক সমিতিগুলো।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ভাড়া বৃদ্ধির এই প্রস্তাবগুলো নিয়ে ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বাস মালিক সমিতির পক্ষ থেকে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের মহানগর এলাকায় বাস ভাড়া ৬৪ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে দূরপাল্লার বাসে ভাড়া ৩৭ শতাংশ বৃদ্ধির সুপারিশও রাখা হয়েছে।
অন্যদিকে অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। পাশাপাশি যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণের কথাও বলা হয়েছে।
জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরপরই গণপরিবহন খাতে ভাড়া বৃদ্ধির চাপ নতুন করে সাধারণ যাত্রীদের উদ্বেগে ফেলেছে। বিশেষ করে নগর ও দূরপাল্লার রুটে যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এমআর/