শিরোনাম

বার্সার উদযাপনে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বার্সার উদযাপনে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা
ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামাল। ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয় মৌসুম লা লিগার শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। গত রবিবার (১০ মে) বার্সেলোনা ২-০ তে হারায় রিয়ালকে। চ্যাম্পিয়ন হওয়ার পরদিন দর্শকদের স্রোতে ছাদখোলা বাসে কাতালান ফুটবলাররা উদযাপনে মাতেন। ধারণা করা হচ্ছে বার্সার শিরোপা উৎসবে হাজির হয়েছিলেন সাড়ে ৭ লাখ ফুটবলভক্ত।

বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা জয়ের উৎসবে আলোচনার কেন্দ্রে লামিনে ইয়ামাল। ছাদ খোলা বাসে করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বার্সার ফুটবলাররা। যেখানে ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়। একপর্যায়ে রিয়াল মাদ্রিদকে খোঁচা দিয়ে লেখা একটি জার্সি তুলে ধরেন তিনি।

একপর্যায়ে একটি জার্সি সবার সামনে উঁচু করে ধরেন ইয়ামাল। যাতে লেখা– ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি মাদ্রিদিস্তা না (রিয়াল মাদ্রিদের সমর্থক নই)।’ ইয়ামালের ফিলিস্তিনের পতাকা হাতে দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভক্তদের সঙ্গে নিয়ে শিরোপা উদযাপনের বিষয়ে বার্সেলোনা বিবৃতিতে জানায়, ‘ব্লুগ্রানা সমর্থকদের সমুদ্রে পরিণত হয়েছিল শহরের রাস্তাগুলো। এই দলটি ইতিহাসে একের পর এক সাফল্যের অধ্যায় লিখে চলেছে।’

/টিই/