শিরোনাম

আমরা ধীরে ধীরে টেস্টে ভালো দল হয়ে উঠছি: শান্ত

নিজস্ব প্রতিবেদক
আমরা ধীরে ধীরে টেস্টে ভালো দল হয়ে উঠছি: শান্ত
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন নাহিদ রানা। ছবি: ক্রিকইনফো

টানা তিন টেস্টে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। তবে এবারের জয়টি এসেছে ঘরের মাঠে। মিরপুরে মঙ্গলবার (১২ মে) সিরিজের প্রথম টেস্ট পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। জয়ের পর অধিনায়ক শান্ত জানালেন দলের বোলিং বিভাগ শক্তিশালী থাকায় ইনিংস ঘোষণা করেছিলেন তিনি।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান করে ডিক্লেয়ার করে। তাতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। শান্ত বোলারদের শক্তীর কথা জানিয়ে বলেন, ‘আমরা এজন্যই ইনিংস ঘোষণা করেছি কারণ আমাদের কোয়ালিটি বোলার আছে। নাহিদ, তাসকিন, এবাদত, মিরাজ ও তাইজুল দারুণ বোলিং করেছে।’

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন নাহিদ রানা। তার বোলিং নিয়ে শান্ত বলেন, ‘ওরাও জানে রানাকে বাউন্সার মারলে আবার খেতে হবে। আমি হলে মারতাম না। আমার শখ নেই এতো জোড়ে বল খেলার। তবে এখন আমরা জবাব দিতে পারি। আস্তে আস্তে আমরা টেস্ট ক্রিকেটে উন্নতি করছি। দিন শেষে আমরা এটাই করতে চাই। ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত।’

ম্যাচ জয় নিয়ে শান্ত বলেন, ‘এই ম্যাচ জিততে পেরে খুবই খুশি। গত দুই মাসে অনেক পরিশ্রম করেছি আমরা। এবারই প্রথম বাংলাদেশে পাকিস্তানকে হারিয়েছি এটা জানতাম না। আমরা ধীরে ধীরে টেস্টে ভালো দল হয়ে উঠছি।’

/টিই/