১২ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৯: ২৩

ছবি: সংগৃহীত
নিরাপত্তার স্বার্থে এবং নাশকতামূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সোমবার (১১ মে) ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীল নকশা তৈরির পাশাপাশি সন্ত্রাসী কার্যকলাপে অর্থের জোগান দিয়ে আসছিল বলে দাবি করেছে ব্রিটিশ প্রশাসন। মূলত আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতেই লন্ডন এ কঠোর অবস্থান নিয়েছে।ব্রিটিশ সরকারের রূপরেখা অনুযায়ী, তালিকায় থাকা সংশ্লিষ্টদের ওপর ত্রিমুখী কঠোর ব্যবস্থা কার্যকর করা হয়েছে। প্রথমত, যুক্তরাজ্যে থাকা ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দ বা ফ্রিজ করা হয়েছে। দ্বিতীয়ত, তালিকায় থাকা ব্যক্তিদের ব্রিটেনে প্রবেশের ওপর জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। এর পাশাপাশি তৃতীয় পদক্ষেপ হিসেবে, তারা কোনো ব্রিটিশ প্রতিষ্ঠানের পরিচালক বা নীতি-নির্ধারণী কোনো পদে দায়িত্ব পালন করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
ব্রিটিশ সরকারের মতে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো মূলত আন্তর্জাতিক বিধিনিষেধের তোয়াক্কা না করে অস্থিতিশীল কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে তহবিল সংগ্রহ ও স্থানান্তরের সুযোগ করে দিচ্ছিল। মধ্যপ্রাচ্যের বর্তমান টালমাটাল পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার মাঝে যুক্তরাজ্যের এ আকস্মিক পদক্ষেপ তেহরান ও লন্ডনের কূটনৈতিক সম্পর্কে নতুন করে তিক্ততার বিষ ঢালবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
সূত্র: রয়টার্স

/এমএকে/

৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের