৮ উইকেট নেই পাকিস্তানের, জয়ের কাছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৬: ৩৩

দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত
দ্বিতীয় ইনিংসে দলীয় ১২১ রানে ৫ উইকেট হারিয়েছিল পাকিস্তান। এরপর জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। এই জুটি ভাঙতে বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবশেষে নাহিদ রানার পেস তোপে ভাঙে সেই জুটি।
রানার ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বল শাকিলের ব্যাটের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। তাতে ভাঙে ৩১ রানের জুটি। নিজের পরের ওভারেই নাহিদ আউট করেছেন মোহাম্মদ রিজওয়ানকে। রনার বল ছেড়ে দেন রিজওয়ান। বল ইনসুইং করে অফ স্টাম্পে লাগে।
আরেক প্রান্তে বল করা স্পিনার তাইজুল ইসলামও পেয়েছেন সাফল্য। তিনি আউট করেছেন হাসান আলীকে (১)।
জয়ের জন্য বাংলাদেশের চাই আর ২ উইকেট। পাকিস্তানের চাই আরও ১১৪ রান। জয়ের আরও কাছে বাংলাদেশ তা বলাই যায়।

/টিই/

বার্সার উদযাপনে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা