শিরোনাম

‘ট্রাম্পকে অপমান করতে চায় ইরান’

সিটিজেন ডেস্ক
‘ট্রাম্পকে অপমান করতে চায় ইরান’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক ব্যয়ের পেছনে রাজনৈতিক হিসাবও কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা বিশ্লেষক ওলফগ্যাং পুশতাই। তার মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ মোকাবিলায় ইরান ইস্যুতে অন্তত কিছু দৃশ্যমান সাফল্য দেখাতে চাইছেন।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পুশতাই বলেন, ‘এই যুদ্ধের ঘোষিত কোনো লক্ষ্যই এখন পর্যন্ত পূরণ হয়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হয়নি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও থামেনি। এমনকি ইরানের সরকারও এখনো ক্ষমতায় রয়েছে।’

তিনি আরও বলেন, পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা। গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত অচল অবস্থায় থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

পুশতাইয়ের ভাষ্য, ইরান যুদ্ধ এখন ট্রাম্প প্রশাসনের জন্য শুধু সামরিক নয়, রাজনৈতিক পরীক্ষাতেও পরিণত হয়েছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের অবস্থান শক্ত করতে হোয়াইট হাউসের অন্তত সীমিত কোনো সফলতার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির বাস্তবতায় ট্রাম্প প্রশাসন এমন একটি ফলাফল চায়, যা তারা বিজয় হিসেবে তুলে ধরতে পারে। কিন্তু ইরান ঠিক সেটাই ঠেকাতে চাইছে। তেহরান চায়, এই সংঘাতে ট্রাম্প রাজনৈতিকভাবে বিব্রত এবং অপমানিত হোন।’

সূত্র: আল জাজিরা

/এমআর/