পদত্যাগের গুঞ্জনে যা জানালেন ইরানি প্রেসিডেন্ট

সিটিজেন ডেস্ক

পদত্যাগের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (১ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পেজেশকিয়ান কোনো চাপের মুখে নতিস্বীকার না করে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের দায়িত্ব পালন করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রবিবার (৩১ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যতদিন আমার দেহে প্রাণ থাকবে, ততদিন আমি জনগণের কল্যাণে এ পথচলা অব্যাহত রাখব। আমরা হয় পূর্ণ শক্তি নিয়ে সামনে এগিয়ে যাব, নয়তো দেশের জন্য শহীদ হব। আর উভয় ক্ষেত্রেই আমাদের চূড়ান্ত বিজয় নিশ্চিত। তিনি আরও উল্লেখ করেন, তার জীবন ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার জীবনের চেয়ে বেশি মূল্যবান নয়। দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করতে হলে কেবল দাপ্তরিকভাবে নয়, বরং সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে সততার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি।
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে দাবি করে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে ইরান সরকার এ দাবিকে সম্পূর্ণ কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে।
এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান জানিয়ে মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, শত্রুভাবাপন্ন সংবাদমাধ্যমের এমন মনগড়া দাবি দেশে কৃত্রিম অস্থিরতা তৈরির একটি অপচেষ্টা মাত্র। যখনই ইরানের জাতীয় ঐক্য আরও মজবুত হয় এবং জনগণ যেকোনো সংকটে একত্রিত হয়, ঠিক তখনই এ ধরনের বিভ্রান্তিকর গুজব ছড়ানোর প্রবণতা বাড়ে। অনেক সংবাদমাধ্যম বাস্তবতার তোয়াক্কা না করে নিজেদের রাজনৈতিক ইচ্ছাকে সংবাদ আকারে প্রচার করে। অথচ দেশের চলমান রাষ্ট্রীয় ও প্রশাসনিক কর্মকাণ্ডই প্রমাণ করে যে বাস্তব চিত্র এর সম্পূর্ণ বিপরীত।
মুখপাত্র আরও জানান, রবিবারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা বৈঠকেও প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজে সভাপতিত্ব করেছেন এবং রাষ্ট্রীয় কাজ নিরলসভাবে এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন। জনগণের দেওয়া পবিত্র আমানত ও দায়িত্ব থেকে তারা এক পা-ও পিছিয়ে যাবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানি প্রেসিডেন্ট।
সূত্র: প্রেস টিভি

যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতির জন্য দায়ী থাকবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: আরাগচি
পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের