শিরোনাম

মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘আমৃত্যু’ লড়াই চলবে: ইরানের সশস্ত্র বাহিনী

সিটিজেন ডেস্ক
মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘আমৃত্যু’ লড়াই চলবে: ইরানের সশস্ত্র বাহিনী
সামরিক মহড়ায় ইরানি সশস্ত্র বাহিনীর সদস্যরা। ছবি: দ্য জেরুজালেম পোস্ট

ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুবার্ষিকী এবং ঐতিহাসিক খোরদাদ ১৫ গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের দৃঢ় ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী বিপ্লবের পবিত্র আদর্শকে রক্ষা করতে ইরানি জাতি ও তাদের সশস্ত্র বাহিনী কোনো অবস্থাতেই বহিঃশত্রুর হুমকি বা আগ্রাসনের মুখে পিছপা হবে না।

বিবৃতিতে ওয়াশিংটন ও তেল আবিবের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে জানানো হয়, মানবাধিকারের মিথ্যা দাবিদার রাষ্ট্রগুলোর আসল চেহারা আজ সারাবিশ্বের সামনে উন্মোচিত হয়ে গেছে। মিনাবের একটি স্কুলে হামলায় ১৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনাকে তাদের সংঘটিত শত শত অমানবিক অপরাধের একটি জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, ইরানি জাতি এবং তাদের শক্তির কাছে বিনাশর্তে আত্মসমর্পণ করা ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই। একইসঙ্গে প্রতি বছর ৩রা জুন খোমেনির মৃত্যুবার্ষিকী ও ১৯৬৩ সালের গণঅভ্যুত্থানের এ তাৎপর্যপূর্ণ দিনে ইসলামী বিপ্লবের ভিত্তিপ্রস্তরকে সমুন্নত রাখতে দেশের আপামর জনসাধারণকে জাতীয় নেতৃত্বের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/