ডাকবাংলোর কক্ষে মিললো মা ও দুই শিশুর মরদেহ

বরগুনা সংবাদদাতা

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জুন) বিকালে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
মৃত নারীর নাম স্মৃতি রানী। তিনি জেলার কালিবাড়ী এলাকার বাসিন্দা। জেলা পরিষদ ডাকবাংলোর পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ডাকবাংলোর ৩ নম্বর কক্ষে ৬ বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে পাশের কক্ষের দরজা ভেঙে স্মৃতি রানী ও তার ২ বছর বয়সী আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা জানান, বেলা ১১টার দিকে দুই সন্তানসহ কাজে আসেন স্মৃতি রাণী। ধারণা করা হচ্ছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা আত্মহত্যা করেন। প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা গেছে, স্মৃতি রাণী ঋণগ্রস্ত ছিলেন। এসব কারণে আত্মহত্যা করতে পারে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. আলীম জানান, ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত চালাচ্ছে।