মার্কিন বাহিনীর ওপর হামলার ভিডিও প্রকাশ ইরানি মিডিয়ার

সিটিজেন ডেস্ক

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ধারাবাহিক ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এর আগে এই অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা বলে দাবি করে ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী (আইআরজিসি)।
রাতের বেলা ধারণ করা ওই ভিডিওতে বেশ কয়েকটি বড় ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোন উৎক্ষেপণ করতে দেখা যায়। তাসনিমের মতে, এটা ‘মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের’ জবাব ছিল।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহর, একটি বিমানঘাঁটি এবং ‘সন্ত্রাসী ও শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর’ একটি হেলিকপ্টার ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়।
এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম জানিয়েছিল, তারা ‘আত্মরক্ষার্থে’ ইরানের কেশম দ্বীপের একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে হামলা চালিয়েছে। একইসঙ্গে কুয়েত ও বাহরাইনকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সহায়তা করেছে।
সেন্টকম আরও দাবি করেছে, কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে পাঠানো ‘অতিরিক্ত একটি ড্রোনের ঢেউ’ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে।
তবে ইরানের হামলা ও এর ক্ষয়ক্ষতি নিয়ে উভয় পক্ষের দাবি-দাওয়ার স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি।
সূত্র: আল জাজিরা

মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার দাবি ইরানের