শিরোনাম

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দিহান ইরানিরা

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দিহান ইরানিরা
যুদ্ধবিরতি উদযাপন করছেন ইরানিরা। ছবি: সংগৃহীত

কিছু ইরানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এক নারী বলেছেন, ওয়াশিংটন ও ইসরায়েল পুনরায় সংগঠিত হওয়ার জন্য একটি বিরতি চাইছে।

তেহরানের এঙ্গেলাব স্কোয়ারে শত শত ইরানি যুদ্ধবিরতির ঘোষণা উদযাপন করছিলেন। সেখানে এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমেরিকা এখন পর্যন্ত শত শতবার নিজেদের আসল রূপ দেখিয়েছে। আমরা দুইবার আলোচনার টেবিলে ছিলাম, আর তখনই তারা হামলা চালিয়েছে। এই (যুদ্ধবিরতি) নিশ্চয়ই তাদের নিজেদের গুছিয়ে নেওয়ার জন্যই করা হয়েছে।’

আরেকজন প্রশ্ন করেন, ‘আমেরিকার স্বভাব কি আদৌ বদলায়?’

তিনি আরও বলেন, দুই পক্ষ কেন যুদ্ধবিরতিতে রাজি হলো তা তিনি বুঝতে পারছেন না। ‘বরাবরের মতোই, তারা ইসরায়েলের জন্য সময়ক্ষেপণ করতে চায়,’ যোগ করেন তিনি।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/