শিরোনাম

যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইউক্রেন

সিটিজেন ডেস্ক
যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইউক্রেন
যুদ্ধবিরতির খবরে ইরানিদের উল্লাস। ছবি: এপি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালির অবরোধ তুলে নেওয়াকে স্বাগত জানিয়েছে ইউক্রেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, ‘ইউক্রেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতিকে স্বাগত জানায়।’

একইসঙ্গে তিনি ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একই ধরনের ‘দৃঢ়তা’ দেখানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের দৃঢ় সিদ্ধান্ত কাজ করে সেটা প্রমাণিত। আমরা বিশ্বাস করি, কঠোর পদক্ষেপ নিয়ে মস্কোকে যুদ্ধবিরতিতে বাধ্য করা এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটানোর সময় এসেছে।’

সূত্র: আল জাজিরা

/জেএইচ/