শিরোনাম

৮ বিভাগেই কালবৈশাখীর শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
৮ বিভাগেই কালবৈশাখীর শঙ্কা
ছবি : সংগৃহীত

রাজধানীসহ দেশের ৮ বিভাগে ওপর দিয়েই কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৮ এপ্রিল) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, কালবৈশাখীসহ বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গরমের তীব্রতা কিছুটা কমেছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময়ে যা ছিল ২২ দশমিক ৮।

/এসবি/