শিরোনাম

যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টাপাল্টি হামলা

সিটিজেন ডেস্ক
যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টাপাল্টি হামলা
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উঠছে, ৪ মার্চ, ২০২৬। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশে নতুন করে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে।

ইসরায়েল এ চুক্তিতে রাজি হয়েছে বলে হোয়াইট হাউস দাবি করলেও দেশটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। বুধবার (৮ এপ্রিল) সকালে ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানে এখনো হামলা অব্যাহত রেখেছে তেল আবিব।

একই সময়ে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিও; জেরুজালেমে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

সংঘাতের আঁচ দ্রুত ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে এবং কাতার সীমান্ত অভিমুখে আসা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সংযুক্ত আরব আমিরাত এক বিবৃতিতে জানিয়েছে, তারা বর্তমানে ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করছে। অন্যদিকে, সৌদি আরবের রিয়াদসহ বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্স থেকে দফায় দফায় সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: বিবিসি

/এমএকে/