এটি যুদ্ধের সমাপ্তি নয়, আঙুল ট্রিগারেই আছে: ইরান
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৯: ০৯

মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশের সব সামরিক ইউনিটকে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।
তেহরান স্পষ্ট করেছে, এই যুদ্ধবিরতি মানেই যুদ্ধের সমাপ্তি নয়; বরং তাদের আঙুল ট্রিগারেই রয়েছে এবং শত্রু পক্ষ কোনো ভুল করলে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পৃথক বার্তায় জানিয়েছেন, দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ ও স্বাভাবিক থাকবে। কারিগরি সীমাবদ্ধতা বিবেচনা করে সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে ইরান নিশ্চিত করেছে।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানে বড় ধরনের হামলা ২ সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইরান যদি অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়, তবে যুক্তরাষ্ট্র এই সময়ের জন্য পূর্বনির্ধারিত বিধ্বংসী হামলা থেকে বিরত থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে একটি উভয়মুখী যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং এখন ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা

/এমএকে/